-আসালামু আলাইকুম-
উইন্ডোজ
হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যাবহৃত পার্সোনাল
কম্পিউটার অপারেটিং সিস্টেম । এর সহজ ও ভিজুয়াল ডেক্সটপ এনভাইরনমেন্ট এবং
সহজ ইউজার ইন্টারফেসের কারণে এটি এত জনপ্রিয়তা অর্জন করেছে । উইন্ডোজ যতই
আপডেট হচ্ছে ততই এটি সহজ, উন্নত এবং আরও বেশি কাজের উপযোগী হচ্ছে । উইন্ডোজ
এর সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ ১০ । সম্প্রতি এক সমিক্ষায় দেখা গেছে
বর্তমানে উইন্ডোজ ১০ হচ্ছে উইন্ডোজ এর সবচেয়ে বেশি ব্যাবহৃত ভার্সন ।
উইন্ডোজ ১০ এর লেটেস্ট আপডেট হচ্ছে Windows 10 1803 . এই আপডেটটি রিলিজ হয়
এপ্রিল ২০১৮ তে । আমরা অনেকেই হয়ত এটি ব্যাবহার করছি । আর আজকের মূল টপিক
হচ্ছে উইন্ডোজ ১০ অক্টোবর আপডেটে কি কি নতুন ফিচার থাকছে ।
উইন্ডোজ
১০ অক্টোবর আপডেটের ভার্সন হবে 1809 এবং এর কোডনেইম হচ্ছে RS5 বা
Redstone 5 . খুব তাড়াতাড়িই এই ভার্সনটি রিলিজ হবে । ত চলুন দেখে নিই কি
কি থাকবে এই আপডেটে —
New Dark File Explorer
মাইক্রোসফট
তাদের নতুন উইন্ডোজ ভার্সনে ফাইল এক্সপ্লোরারের জন্য একটি ডার্ক থিম অ্যাড
করেছে । আপনি যদি আপনার ডিফল্ট অ্যাপ সেটিংস ডার্ক করে দেন তাহলে ফাইল
এক্সপ্লোরারের ডার্ক থিম অটোম্যাটিক অ্যাক্টিভ হয়ে যাবে । ফাইল এক্সপ্লোরার
এর কনটেক্স মেনু এবং ফাইল সেভিং ডায়ালগ বক্সেও ডার্ক থিম অ্যাড করা হয়েছে ।
Every Window in One Window
১০
অক্টোবর আপডেটের অন্যতম বড় পরিবর্তন এটি । সবগুলো উইন্ডোর একটি ট্যাব বার
থাকবে । ট্যাব বার থেকে নতুন একটি ট্যাব ওপেন করে ঐ উইন্ডোটাতেই অন্য আরও
কয়েকটি অ্যাপ্লিকেশান ওপেন করতে পারবেন । উদাহরণস্বরূপ আপনি File Explorer
উইন্ডোটা ওপেন করে রেখেছেন এখন আপনার একটা ব্রাউজার ওপেন করার প্রয়োজন পরল
তাহলে আপনি এই উইন্ডোটা থেকেই আরেকটি অ্যাপ্লিকেশান ওপেন করতে পারবেন ।
তাছাড়া অনেকগুলো উইন্ডো ড্রাগ করে একটা উইন্ডোতে নিয়ে আসা যাবে । আপনি
CTRL+WIN+TAB কি চেপে ট্যাবগুলোতে সুইচ করতে পারবেন । এতে ঝামেলা বিহীন
ভাবে কাজ করা যাবে । ট্যাববারটি সকল ট্রেডিশনাল উইন্ডোজ অ্যাপ্লিকেশানে
থাকবে । তবে দুঃখের বিষয় পরবর্তী আপডেটে ফিচারটি সরিয়ে নেওয়ার সিধান্তও
নিয়েছে মাইক্রোসফট । এবং ২০১৯ সালের উইন্ডোজ ১০ স্প্রিং আপডেটে ফিচারটি
আবার আনা হবে ।
Search Preview In Start Menu
স্টার্ট
মেনুর সার্চ ফিচারটি করটানা সার্চ ফিচার নামেও পরিচিত । এখন থেকে এই
করটানা সার্চ ফিচারে সার্চ প্রিভিউ দেখতে পারবেন । মানে আপনি যদি করটানা
সার্চ বক্সে কোন কিছু লিখে সার্চ করেন তাহলে উইন্ডোজ আপনার সার্চ অনুযায়ী
বিস্তারিত ইনফরমেশন সহ একটি প্রিভিউ প্যানেল দেখাব । উপরের ছবিতে দেখুন ।
A New Screenshot Utility
উইন্ডোজ
১০ এর এই আপডেটে একটা নতুন স্ক্রীনশট টুলস দেওয়া থাকবে । এটা দিয়ে আপনি
সিলেক্টেড রিজিওন , অ্যাক্টিভ উইন্ডো , ফুল স্ক্রীন ক্যাপচার করতে পারবেন ।
তাহলে আপনার আর থার্ড পার্টি কোন স্ক্রীনশট টুলস ইন্সটল করার প্রয়োজন পরবে
না । Windows+Shift+S
কি চেপে আপনি টুলসটা ওপেন করতে পারবেন । তবে এখনও উইন্ডোজ থেকে Snippint
Tools টুলসটি রিমুভ করা হয় নি । তবে এর পরের আপডেটে Snippint Tools টি
রিমুভ করে দেওয়া হবে ।
Updates For Edge Browser
মাইক্রোসফটের
নতুন ব্রাউজার Microsoft Edge । উইন্ডোজ ১০ থেকেই এই ব্রাউজার এর যাত্রা
শুরু । উইন্ডোজ এর এই আপডেটে Microsoft Edge কে আরও বেশি উন্নত করা হয়েছে ।
সেটিংস্ মেনু এবং কন্টেক্স মেনু নতুন করে ডিজাইন করা হয়েছে ।
সেটিংসগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়াছে । সেকুরিটি আপডেট করা হয়েছে ।
Media Autoplay নামের নতুন ফিচার যোগ করা হয়েছে । Downloads এ পরিবর্তন
আনা হয়েছে । সবমিলিয়ে মাইক্রোসফট এজ এখন একটি স্মার্ট ব্রাউজার ।
Windows Defender Becomes Windows Security
উইন্ডোজ ১০ এর এই আপডেটে Windows
Defender Security Center নাম দেওয়া হয়েছে শুধুমাত্র Windows Security ।
মাইক্রোসফট এজ ব্রাউজার এর জন্য একটি নতুন সেকুরিটি গার্ড টুলস অ্যাড করা
করা হয়েছে । এটি এখন আগের চেয়ে সহজ ও শক্তিশালী হয়েছে এবং এতে নতুন কয়েকটি
ফিচার যেমন Block suspicious behaviors, Automatic sample submission
ইত্যাদি যোগ করা হয়েছে ।
Improvements to Notepad
Windows
10 এর এই আপডেটে নোটপ্যাডে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে । লেখাগুলোকে
CTRL+Mouse Wheel অথবা CTRL++ , CTRL+- প্রেস করে জুম-ইন এবং জুম-আউট করতে
পারবেন । কোন একটি ওয়ার্ড বিং এর সাহায্যে সার্চ করতে পারবেন ।নোটপ্যাডের
কলামগুলোর নাম্বার শো করবে এই আপডেটে । এবং আগের চেয়ে দ্রুত বড় ফাইল্গুলো
নোটপ্যাড দিয়ে ওপেন করা যাবে ।
Other’s Update
উপরের আপডেটগুলো ছাড়াও অন্যান্য আপডেটগুলো হচ্ছে ঃ-
- Disk Cleanup is Now Deprecated
- Free up Space Tools Released
- Search in the Calendar
- Magnifier Improvements
- Mixed Reality Improvements
- Protected Processes for Antivirus Software
- Registry Editor Autocomplete
- Task Manager Memory Reporting
- Microsoft WebDriver Installation
উপরের
মেজর আপডেটগুলো ছাড়া আরও অনেক আপডেট এসেছে উইন্ডোজ ১০ এর অক্টোবর আপডেটে ।
সবগুলো নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না । প্রধান প্রধান আপডেটগুলো
নিয়ে যথাসাধ্য আলোচনা করলাম । সকল ইনফরমেশন এবং সকল ইমেজ উইকিপিডিয়া এবং
মাইক্রোসফট এর অফিসিয়াল সাইট এবং বিভিন্ন ইংরেজি ব্লগ থেকে সংগৃহীত ।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন ।
ধন্যবাদ,
আবার দেখা হবে ।
–আল্লাহ হাফেজ–







0 Comments